বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে চুরি করে পালিয়ে যাওয়ার সময় ২ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া নতুন বাড়িতে মোঃ তোরাব আলী মিয়ার ঘরে সিদ কেটে ঘরের ভিতর প্রবেশ করে চোর। গত সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা নগদ টাকা ও মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ঘরের গৃহিণী বুঝতে পেরে শোর চিৎকার শুরু করলে এলাকাবাসীর সহযোগিতায় ধাওয়া করে ২ চোরকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃতরা হলো শিবপাশা আন্দাবাড়ির মোঃ মহন মিয়ার ছেলে শিরন (২০) ও খন্দকার বাড়ির মোঃ ছেমেদ মিয়ার ছেলে মুজাহিদ (২২)। তাদেরকে শিবপাশা পুলিশ ফাঁড়িতে দেয়া হয়। এ বিষয়ে মামলা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com