মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে শিক্ষিকা রিবন রানী দাশের অনলাইন ক্লাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬৯৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ করোনা পরিস্থিতিতে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে তখন লাখাইয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে শিক্ষিকা রিবন রানী দাশের অনলাইন ক্লাস। তিনি লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আইসিটি ফোর ই জেলা আ্যাম্বাসেডর, স্বপ্নসিঁড়ি কবিতার বইয়ের লেখিকা এবং ২০১৮ সালের হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা। রিবন রানী দাশ শিক্ষার্থীদের কথা চিন্তা করে চালু করেন অনলাইন ক্লাস পাঠদান কার্যক্রম। তার এই অনলাইন কাস ব্যাপক সাড়া জাগিয়েছে দেশের শিক্ষার্থীদের মাঝে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর বিভিন্ন পেইজ, হবিগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের ফাউন্ডার এডমিন, হবিগঞ্জ অনলাইন স্কুলের এডমিন, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডিটর, ঘরে স্কুল ঘরে শিক্ষা পেইজের এডমিন এবং সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস নিচ্ছেন। এছাড়া স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক এয়ারলিংক চ্যানেলে তাঁর কাশ প্রচারিত হয়।
রিবন রাণী দাশ জানান, সরকারি নির্দেশনার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকার কিছু শিক্ষিত ছেলে মেয়ে ও শিক্ষকদেরকে নিয়ে এই অনলাইন শিক্ষা পৌছে দেওয়ার জন্য গ্রুপ সৃষ্টি করেছি। যা অতি সহজেই কোমলমতি ছাত্রছাত্রীরা পাঠদান গ্রহণ করতে পারছে। এছাড়া প্রতিদিন মোবাইলে বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছি। যাতে এই শিক্ষা থেকে ছাত্রছাত্রীরা বঞ্ছিত না হয়। এ ব্যাপারে আইসিটি ফোর ই জেলা আ্যাম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, রিবন রানী দাশ দুটি বাচ্চা নিয়ে প্রতিদিন যে অনলাইন ক্লাস নিচ্ছেন তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আশা করি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। লাখাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়ার সাথে এ ব্যাপারে আলাপ হলে তিনি জানান, রিবন রানী দাশ একজন উদ্যমী ও পরিশ্রমী শিক্ষক। উনার অনলাইন ক্লাস পাঠদানে লাখাইয়ের অন্যান্য শিক্ষকরাও অনুপ্রাণিত হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com