বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরাম এর ২০২০-২০২১ সালের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শানিবার (১৮ জুলাই ২০২০ইং) সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় মোঃ সেন্টু আহমেদ জিহানের সভাপতিত্বে ও তোফাজ্জুল আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সেন্টু আহমেদ জিহান সভাপতি ও অপরাধ বিচিত্রা এর আজমিরীগঞ্জ প্রতিনিধি মোঃ লাউছ মিয়াকে সহ সভাপতি, মোঃ তোফাজ্জু আহমেদ অনিককে সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ রুজেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।
এছাড়াও দৈনিক বর্তমান দিনকাল ও শব্দকথা ২৪. কমের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি এসকে কাওছারকে প্রচার ও প্রকাশনা বিষয়য়ক সম্পাদক, হবিগঞ্জ জার্নাল এর আজমিগঞ্জ প্রতিনিধি টিপু বনিককে দপ্তর সম্পাদক ও অনলাইন তরফ নিউজের আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি উম্মে আরাকে নির্বাহী সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মনোনীত সদস্যরা সকলের নিকট দোয়া প্রত্যাশী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com