বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে সিলিকা বালু পাচারকারীকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চোরাই সিলিকা বালু পরিবহন ও পাচারের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে পৌর শহরের উত্তরবাজারে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ট্রাক্টরভর্তি সিলিকা বালুসহ ড্রাইভার ও ট্রাক্টরের মালিক বালু পাচারকারীকে আটক করেন। আটককৃতরা হলেন বালু পাচারকারী উপজেলার বনগাঁও গ্রামের শাহিন মিয়া (২৮) ও ট্রাক্টর ড্রাইভার গংগানগর গ্রামের আকরাম মিয়া (২২)। রাতেই চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, চুনারুঘাট উপজেলায় সিলিকা বালুর ইজারা নেই। যে কেউ সিলিকা বালু পাচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com