বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে নবাগত নির্বাহী অফিসার মতিউর খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেলেন ৩৩তম বিসিএস ক্যাডারেরর মতিউর রহমান খান।
সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদায়ন করা হয়। সিলেটের সন্তান মতিউর রহমান খান এর আগে বানিয়াচংয়ের সহকারি কমিশনার (ভুমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন তিনি। ২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৪-০৫ সেশনের ছাত্র ছিলেন মতিউর রহমান খান। ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন তিনি।
মতিউর রহমান খান আজমিরীগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ভাতিজা। তিনি ছাত্র জীবনে সমাজ কল্যাণমূলক কাজসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়োজিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com