বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট বিভাগে কোভিডে আক্রান্ত হবিগঞ্জ ৩য় স্থানে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগে আরও ৭৩ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৫ হাজার ৪৫৪। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৮৬ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার ১৮ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭৪ জন, সুস্থ হয়েছেন ৫৯১ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ১১৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৩ জন এবং মারা গেছেন ৮ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৮৩৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৮ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫৭৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩২০ জন এবং মারা গেছেন ৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com