বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কলেজ শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারী কলেজে অনার্স মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিওভূক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষকরা। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান, প্রভাষক শিব্বির আহমেদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক তাপস পাল অসিম, প্রভাষক খাদিজা আক্তার, প্রভাষক আসমা আক্তার হেপি, প্রভাষক জণি দাশ, প্রভাষক রণি সেন, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক রামকৃষ্ণ দাশ, প্রভাষক মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান বলেন, আমরা দীর্ঘ ২৮ বছর যাবত এমপিওভূক্তি ছাড়াই শিক্ষকতা করে আসছি। ২০১৮ সালে সারাদেশে ৩১৫টি কলেজ জাতীয়করণ করা হয়েছিল সেসব কলেজে অনার্স মাস্টার্স নিয়োপ্রাপ্ত শিক্ষকরা আত্মীয়করণ হয়েছে কিন্তু বেসরকারী কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা জনবল কাঠামোর বাহিরে রয়ে গেছেন। অথচ প্রতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা হলেই অনার্স মাস্টার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভূক্ত করা সম্ভব হবে। আমরা দ্রুত আমাদের দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com