বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফকির তালিব হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জ পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান এডঃ ফকির তালিব হোসেন এর ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম এডঃ ফকির তালিব হোসেন ২০০৭ সালের এই দিনে ঢাকার বারডেম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্বাধীনতা উত্তর প্রথমবারের ন্যায় জনগনের প্রত্যক্ষ ভোটে ১৯৭৩ সালে তরুন বয়সে হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৭ সালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
মরহুম এডভোকেট ফকির তালিব হোসেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রচার সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে ২ বছর দায়িত্ব পালনের পর তিনি আরও ২ বছর মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি এজি অফিসে অডিটর হিসাবে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি হবিগঞ্জ বারে আইনজীবি হিসাবে যোগদান করেন এবং মৃত্যুর পুর্ব পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। তার ২ মেয়ে শিক্ষকতায় জড়িত। ছেলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ও অপর মেয়ে কলেজে অধ্যয়নরত।
মরহুম এডভোকেট ফকির তালিব হোসেন ১৯৪২ সালের ৩১ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার নিজ মাগুরুন্ডা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com