বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিদেশ নেওয়ার নামে ২লাখ টাকা আত্মসাতের মামলা

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারস্থ সিকান্দর মার্কেটে পুষ্পিতা এন্টারপ্রাইজ (ট্রাভেলস) এর মালিক ও উপজেলার গোয়াছপুর গ্রামের আব্দুর রহিম শ্যামলের বিরুদ্ধে বিদেশ নেওয়ার নামে ২লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোয়াছপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে পুষ্পিতা এন্টারপ্রাই (ট্রাভেলস) এর মালিক আব্দুর রহিম শ্যামল একই গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ সাইফুর রহমান রাসেলের নিকট থেকে দুবাই নেওয়ার নামে গত ১৩/৫/২০১২ ও ২০/০৬/২০১২ তারিখে ২লাখ টাকা গ্রহণ করেন। টাকা নেওয়ার পর ভিসা দেওয়ার জন্য শ্যামলকে সাইফুর বার বার তাগিদ দেয়। এক পর্যায়ে রহিম ভিসা রাসেলের হাতে হস্তান্তর করে। ভিসা হস্তান্তরের পর যাত্রী রাসেল ম্যানপাওয়ার করার পর রহিম কালক্ষেপন শুরু করে। এতে রহিমের সন্দেহ হলে রাসেল ভিসাটি নিয়ে ঢাকার একটি ট্রাভেলসে যাচাই-বাছাই করে এটি ভুয়া ও জাল বলে চিহ্নিত হয়। এর পর রাসেল বাড়ীতে এসে রহিমকে ভিসা জালের বিষয়ে জিজ্ঞেস করলে রহিম পরবর্তীতে দুবাই পাঠাবে বলে তাল বাহানা শুরু করে। এক পর্যায়ে রাসেল বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে। এ সময় শ্যামল গত ২৫ এপ্রিল ২লাখ টাকা ফেরত দেবেন বলে তারিখ নির্ধারণ করেন। কিন্তু এর পর শ্যামল টাকা পরিশোধ করেননি। ফলে গত ৬ মে রাসেল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্যামলের বিরুদ্ধে ২ লাখ টাকা আত্মসাতের অবিযোগ এনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com