বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনে ১ জন ভোট দেবেন ৭১টি

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহাজোট মনোনীত মেজর জেনারেল (অবঃ) হেলাল মুর্শেদ খান বীর বিক্রমের নেতৃত্বাধীন হেলাল-মতিন প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের জেলা পরিষদ কমপ্লেক্সে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবঃ) হেলাল মুর্শেদ খান বীর বিক্রম। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হেলাল-মতিন প্যানেলের মহাসচিব প্রার্থী আব্দুল মতিন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, ক্যাপ্টেন (অবঃ) কবির উদ্দিন। সভা পরিচালনা করেন সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের। সভায় হেলাল-মতিন ও মোহাম্মদ আলী পাঠান প্যানেলের পরিচিতি সভায় সকল প্রার্থীদের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরীর ৩৬ কোটি টাকা আত্মসাতের ঘটনা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। যা ইতিমধ্যে কমিশন এর সত্যতাও পেয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের ভোট যোগ্য প্রার্থীদেরকে দেয়ার আহবান জানান বক্তারা।
জানা যায়, আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ১৪শ ভোটার ওই দিন প্রতিটি উপজেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ভোট প্রদান করবেন। ১ জন ভোটারকে ৭১টি করে ভোট প্রদান করতে হবে। জেলায় মোহাম্মদ আলী পাঠান ও আব্দুর রহিম জুয়েল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com