শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

করোনা আক্রান্ত হয়ে মাধবপুরের সাবেক স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মারা যাওয়ার ৮ দিন পর জানা গেল মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিদর্শিকা গীতা রায় (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১১ জুন তার নমুনা পরিক্ষায় পজেটিভ এসেছে। গত ৩জুন মাধবপুর পৌরশহরের কাটিয়ারার নিজ বাসায় তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। তিনি ছাতিয়াইন বিশ্ব নাথ স্কুল এন্ড কলেজের প্রাক্তন বিএসপি শিক্ষক জয় শংকর সরকারের স্ত্রী। ওই দিনই স্বাস্থ্য বিভাগের লোকজন গীতারানী রায় এর নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবরেটরির বিশেষায়িত ল্যাবে প্রেরণ করে।
৮দিন পর বৃহস্পতিবার তার করোনা ভাইরাস পজেটিভ রিপোট আসে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রথম কোভিড-১৯ আক্রান্ত হয়ে মাধবপুরে কেউ মারা গেলেন। মাধবপুরে এপর্যন্ত ২০জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়ে উঠেছেন ১১জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com