সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় আটক ২ জনের স্বীকারোক্তি শহরে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত আটক সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

বাস চালক ঘুমে ॥ নবীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : আহত-২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৭৩৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার নামক স্থানে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের (সদরঘাট) নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৪-৭২০৯) উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক সিলেট মেট্রো (ঢ-১১-০৫২২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক-হেলপারসহ এনা পরিবহন বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। বাসের যাত্রীদের অভিযোগ, বাস চালক ঘুমিয়ে ছিল সেজন্যই দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com