বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর দূর্নীতির মামলা প্রত্যাহারের দাবী ও গুম খুনের প্রতিবাদে বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকালে বানিয়াচঙ্গ সাবরেজিষ্টার অফিসের সামন থেকে বিএনপির বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড়বাজার মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলের পরিচালনায় সমাবেশে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হোসেন মারুফ, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ বশির আহমদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com