বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাল ফলাফল করে মা বাবার মুখ উজ্জ্বল করুন-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত শনিবার বাহুবল উপজেলার ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এম.পি কেয়া চৌধুরী। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খোঁজ নেন এবং মা বাবা কষ্টের টাকায় পড়তে আসা কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়াশুনায় গভীর মনোনিবেশের মাধ্যমে ভাল ফলাফল এনে মা বাবার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন চেয়ারম্যান মোঃ হরমুজ মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপলু চৌধুরী, এডঃ আব্দুল হান্নান চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার।
পরে শ্যামপুর গ্রামে গেলে সেখানকার মানুষ বিদ্যুতের দাবী নিয়ে এম.পি কেয়া চৌধুরীর সাথে কথা বলেন। উক্ত সময়ে অনেক ছোট ছোট বাচ্চারা খালি গায়ে “বিদ্যুৎ চাই” কালো কালিতে বুকের উপর লিখে রাস্তায় দাড়িয়ে সোচ্ছার কন্ঠে বিদ্যুতের দাবী জানায়। এলাকা পরিদর্শনকালে শ্যামপুর, লালপুর, নিধনপুর, আলাপুর, গোয়ালবাধা গ্রামে বিদ্যুতহীন দেখে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে তিনি যথা সাধ্য কাজ করবেন বলে বাসিন্দাদের আশ্বস্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com