বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চলাচলের রাস্তা কেটে ফেলেছে ফজলু বাহিনী ॥ থানায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৯ মে, ২০১৪
  • ৪৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের গ্রামের আব্দুল আউয়াল মিয়ার বাড়িতে চলাচলের রাস্তাটি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে মোঃ আব্দুল আউয়াল এর বাড়িতে আসা যাওয়ার একমাত্র রাস্তাটি গতকাল সকালে একই গ্রামের মৃত জমরুত মিয়া চৌধুরীর ছেলে মোঃ ফজলু মিয়াসহ প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কেটে ফেলে। এ ব্যাপারে আব্দুল আউয়াল বাদী হয়ে গতকাল রবিবার চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য যে, উক্ত রাস্তাটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আউয়াল ও ফজলু মিয়ার মাঝে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে একাধিক সালিশ বৈঠক হলেও তার কোন সমাধান হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com