বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লষ্করপুরে সুরমা ট্রেনের নিচে কাটা পড়ে ১ মহিলার মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লষ্করপুর জমাদার বাড়ি রেল ব্রীজের উপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ জংশনের কাছে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইলটি দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ জংশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি লষ্করপুর জমাদার বাড়ি রেল ব্রীজ অতিক্রমকালে বোরকা পরিহিত এক অজ্ঞাত মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ওসমান গনি মল্লিক জানান, শ্রীমঙ্গল জিআরপি থানায় খবর দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com