বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সরকারী গাছ কাটার অভিযোগ করায় হত্যার হুমকি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৭৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী গাছ কাটার ঘটনা ভূমি অফিসে জানানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের জামাল মিয়া গ্রামের একটি সরকারী রাস্তার উপর ফলন্ত কয়েকটি গাছ কাউকে না জানিয়ে কেটে নিয়ে যান। তাৎক্ষনিক এ ঘটনা একই ইউনিয়নের শ্রমিক নেতা ছামাদুল হক চৌধুরী সদর (ভূমি) অফিসকে অবহিত করেন। ভূমি অফিস ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। এ ঘটনায় ছামাদুল হক চৌধুরীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন জামাল মিয়া। এদিকে ছামাদুল হক চৌধুরী ১৮ মার্চ বিকেলে জামাল মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাবার সময় তাকে হত্যার হুমকি দেয়া হয়। এসময় তার উপর হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। এ ঘটনায় ছামাদুল হক চৌধুরী গত ২১ মার্চ নবীগঞ্জ থানায় জিডি নং ১১১৩ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com