বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ পৌরসভার পক্ষে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে পৌরপরিষদের সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরে সচেতনতা লিফলেট বিতরণ করেছেন মেয়র মোঃ মিজানুর রহমান। রবিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তাগনর এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়। প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে বিস্তার লাভের পাশাপাশি বাংলাদেশেও বিস্তার লাভ করছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে যে সমস্ত স্বাস্থ্যনীতিগুলো মেনে চলা উচিত সেগুলো সম্পর্কে পৌরবাসীকে সচেতন করাই পৌরসভার উদ্দেশ্য বলে জানান পৌর মেয়র মোঃ মিজানুর রহমান।
তিনি বলেন ‘করোনা ভাইরাস প্রতিরোধে এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যার যার অবস্থানে থেকে নাগরিকদের মধ্যে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো সম্পর্কে সচেতনা সৃষ্টি করা প্রয়োজন। লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন পৌর কাউন্সিলর দীলিপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ পৌরকর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com