বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে এক সর্দারের বিরুদ্ধে মহিলাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হরিপুর (বাল্লা) গ্রামের হরবল্লভ চৌধুরী (৫২) এর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হয়রানী ও ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে বানিয়াচং থানায় দরখাস্ত দেয়া হয়েছে। হরবল্লভ চৌধুরী বাইশ মৌজার সর্দার বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
পার্শ্ববর্তী খড়তলা (বাল্লা) গ্রামের ৪৫ বছর বয়স্ক বিধবা মহিলা গতকাল বানিয়াচং থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, হরবল্লভ চৌধুরী প্রায়ই অপ্রাসঙ্গিকভাবে তাকে কু-প্রস্তাব ও প্রলোভন দিত। বিষয়টি তিনি তার আত্মীয় স্বজনকে জানালে তারা হরবল্লভের ভাই রাজ বল্লভ চৌধুরী ও রাজ কুমার চৌধুরীকে অবহিত করে এর প্রতিকার চান। কিন্তু তারা কোন প্রতিকার নেননি। উপরোন্ত হরভল্লভ এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। এদিকে গত ১৭ মার্চ ভোর রাত সাড়ে ৪ টার দিকে ওই মহিলা প্রকৃতির ডাকে সারা দিয়ে বাড়ির পিছনে টিউবওয়েলে হাত-মুখ ধৌত করছিলেন। এ সময় পিছন দিক থেকে হরবল্লভ মহিলাকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মহিলার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হরবল্লভ চৌধুরী দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি সুজাতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম ও ৪নং ওয়ার্ড মেম্বার লিটন চন্দ্র দাসকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com