বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি বিক্রির দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন বাজারে অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। গতকাল শনিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিলের নেতৃত্বে মোবাইল কোর্ট উপজেলার ডুবাঐ, পুটিজুরী ও দ্বিগাম্বর বাজারে এ পরিচালনা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডুবাঐ বাজারের নোমান আহমেদ, গোপেশ রায়, কাজল সিদ্দিকির মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান, পুটিজুরী বাজারের শাফি স্টোর, তোহা এন্টার প্রাইজ, ছাদিক স্টোর ও দিগাম্বর বাজারের ফারিহা স্টোর এবং লোকনাথ স্টোরে অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি বিক্রি ও মূল্য তালিকা না থাকার কারণে ৮ প্রতিষ্ঠানকে ২ হাজার করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ঐ দিন বিকাল ৫টায় অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিক্রি রোধে পুলিশ প্রশাসন বাজার মনিটরিং করেছে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী’র নেতৃত্বে মনিটরিং পরিচালনাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ সময় তিনি বলেন, কোন ব্যবসায়ী যদি অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করেন বা অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ মুনাফার লোভে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেললে বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, বাহুবল কমিউনিটি পুলিশের সভাপতি আসকর আলী, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবাশ্বির হোসেন, এসআই সহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com