বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা আনোয়ার আলীর পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবিদ আল্লামা নেজাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শেয়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রঃ) এর সুযোগ্য উত্তরসুরী জামেয়া রাহমানিয়া মুহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। বিশেষ মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুনুর রশিদ, সিলেট জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক ওলীপুরী, কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, হাফেজ আব্দুল হামিদ, মাওলানা আমিমুল এহসান মাছুম, মাওলানা শেয়খ আজিজুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, জেলা মজলিসের সাবেক উপদেষ্টা মাওলানা আব্দুল বারী আনসারী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুর রহিম সাঈদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, পৌর শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন, নবীগঞ্জ থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ নেজামী, বানিয়াচং থানা সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদ প্রমূখ।
বক্তাগণ বলেন দেশে শান্তি এবং উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই এবং দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পরিশেষে দেশ ও জাতির শোক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com