মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৭০০) মাধবপুরে বাসষ্ট্যান্ডে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ মুর্শিদ মিয়া (৩০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com