মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর নিম্নমানের স্যানেটারী সামগ্রী বিতরন ॥ গন্তব্যে পৌছার পূর্বেই ভেঙ্গে যাচ্ছে রিং

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন ব্যবহারকারীগণ। ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আওতাধীন দরিদ্র জনগোষ্টির জন্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা কল্পে ব্র্যাকের উদ্যোগে সারাদেশে সেনিটারী লেট্্িরন ও রিং বিনামূল্যে অসহায় হত দরিদ্রদের মাঝে বিতরন করে আসছে। কিন্তু এক শ্রেনীর মুনাফা লোভীদের কপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে সাধারণ জনগোষ্টী। এলাকাবাসীর অভিযোগ সভাপতি মহিবুর রহমান ও সেক্রেটারী লুৎফুর রহমান ও কালাইনজুড়া গ্রামের ব্র্যাকের ওয়াশ কর্মকর্তা ওয়াহিদ বক্সের স্বজনপ্রীতির কারণে অন্যান্য ব্যবহারকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিকট আত্মীয়দেরকে সুবিধা দেওয়ায় ফুসে ওঠেছে এলাকাবাসী। অভিযোগে আরও জানা যায়, তারা নিজেরা নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করে ওই সামগ্রীগুলো এলাকায় বিতরন করে আসছে। অনেকেরই ওই সেনেটারী লেট্রিন প্রয়োজন না থাকলেও তাদেরকেই লেট্রিন দেওয়া হচ্ছে বলে জানা যায়। এদিকে যাদের সেনেটারী লেট্রিন প্রয়োজন তারা ভোগান্তিতেই থেকে যাচ্ছে। অনেকেই ব্র্যাক কর্মকর্তাদের কাছে তাদের সেনেটারী লেট্রিনের প্রয়োজনের কথা বললেও কোন সদুত্তর দেননি ব্র্যাক কর্মকর্তারা।
উল্লেখ যে, কর্মকর্তা কর্মচারীদের ঠিকমত মনিটরিং না থাকায় নিম্নমানের ইট কংক্রিট বালু দিয়ে ওই রিং তৈরী করা হয়। যে কারণে নির্ধারিত গন্তব্যে পৌছার পূর্বেই ওই সেনিটারী সামগ্রীগুলো ভেঙ্গে যাচ্ছে। যার জন্য ওই সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন ব্যবহারকারীগণ। দেখা যায় যে, ওই রিংয়ের মধ্যে কোন ধরনের রড নেই, সিমেন্ট পরিমানের চেয়ে কম। বানিয়াচংয়ের কাগাপাশা ব্র্যাক অফিস কর্তৃক সভাপতি ও সেক্রেটারী যোগসাজসে ও ব্র্যাক কর্মকর্তার সমন্বয়ে সেনিটারী ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং তৈরীর অভিযোগ রয়েছে। এতে করে প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীগণ ওই সেনিটারী লেট্রিন ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ব্যবহারকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com