বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিভিন্ন অপরাধে ১১টি ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৭২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১১টি ওয়ারেন্টভূক্ত আসামী আফরোজ মিয়া (২৭) কে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এএসআই কামাল হোসেন ও শরীফ হোসেন অভিযান চালিয়ে পলাতক আসামী বনদস্যু আফরোজকে মিরাশি ইউনিয়নের একঢালা গ্রাম থেকে গ্রেফতার করেন। সে গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১ টি ওয়ারেন্ট রয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, আফরোজ মিয়া বহু অপকর্মের হোতা ও বনদস্যু। সে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com