মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে সরকারী রাস্তার ওপর বিল্ডিং নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামে এক প্রভাবশালী কর্তৃক সরকারী রাস্তার ওপর পাকা বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এই গ্রামের জামাল মিয়া নামে এক ব্যক্তি গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালেরপুঞ্জি গ্রামের রুহুল মিয়া ও শাহ এলাইছ মিয়া গত কয়েকদিন ধরে গ্রামের মানুষ চলাচলের সরকারী একটি রাস্তার উপর দিয়ে বিল্ডিং নির্মাণের পায়তারা করে আসছিল। গ্রামের লোকজন বাধা দিলেও প্রভাবশালীরা কোন কর্ণপাত করেনি। একপর্যায়ে তারা ওই জায়গাতে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন। এতে গ্রামের মানুষ চলাচলের কথা চিন্তা করে কোন উপায়ন্তর না পেয়ে গতকাল বুধবার ওই গ্রামের মোঃ জামাল মিয়া, আনছর আলী ও মছব্বির মিয়া বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com