বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৃটেনের ওয়েলস-এসেম্বলী ভবন ও কার্ডিফ কাউন্সিল পরিদর্শন করেছেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা তরুণ সমাজসেবক আ.স.ম কামরুল ইসলাম গত ১২ই মে বৃটেনে সফররত অবস্থায় ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী কার্ডিফ কাউন্টি কাউন্সিল ও ওয়েলস এসেম্বলী ভবন পরিদর্শন করেছেন। উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামকে ওয়েলস এসেম্বলী জেনি রাথবন ও কার্ডিফ কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র কমিউনিটি লিডার আলহাজ্ব আলী আহমদ স্বাগত জানান এবং ওয়েলস এসেম্বলী ও কাউন্সিলের বিভিন্ন সেকশন ঘুরে ঘুরে দেখান। প্রতিনিধি দলে উপজেলা চেয়ারম্যানের সাথে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক জি এস সির ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী দৈনিক মৌলভীবাজার ডট কম’র সম্পাদক মকিস মনসুর আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলস রিজিওনাল চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব মো. আসাদ মিয়া, আবু তাহের আহাদ, আব্দুল কাদির উপস্থিত ছিলেন। ওয়েলস এসেম্বলী সেয়ার জেনি রাথবন ও কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমদকে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com