বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে পুলিশের সহযোগীতায় নিখোঁজ মেয়েকে ফিরে পেল মা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৭৭১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে রাস্তার পাশে বানু বেগম (৭০) বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বুধবার উপজেলার অলিপুরে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানালে, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার মাহমুদ তোরন মহিলাটিকে উদ্ধার করে ও শীতের কাপড় কিনে দেয়। মহিলার কোন আত্মীয় স্বজনের খবর না পেয়ে পরে ফেইসবুক সহ বিভিন্ন থানায় যোগাযোগ করে পুলিশ। ফোনের মাধ্যমে খবর পেয়ে বুধবার বানুর মেয়ে জহুরা শায়েস্তাগঞ্জ থানায় আসে। ওই মহিলাকে মেয়ের হাতে তুলেদেন থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হোসেন, এসআই কাউছার মাহমুদ তোরন ও এসআই রাজিব চন্দ্র সরকার। মাকে ফিরে পেয়ে খুশি বানুর পরিবারের সদস্যরা এবং ধন্যবাদ জানান থানা পুলিশকে। ওই বৃদ্ধ মহিলার মেয়ে জানান, বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিনি। বানু বেগম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার সমারচর গ্রামের মৃত হাশিম মিয়ার স্ত্রী। সে বর্তমানে মির্জাকান্দা শাল্লা মেয়ের বাড়িতে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com