বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মশার উপদ্রব হতে শহরবাসীকে মুক্ত করতে হবিগঞ্জ পৌরসভা শুরু করেছে মশক নিধন অভিযান। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড হতে এ মশক অভিযান শুরু করা হয়। প্রতিদিন ফগার মেশিনের মাধ্যমে ৪ টি টিম এ অভিযানে কাজ করবে। গত ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবিগঞ্জ পৌর পরিষদের মাসিক সভায় মশক নিধনের সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভার আলোচনায় উঠে আসে মশার প্রকোপের কথা। বৃষ্টি মওসুম শুরু আগেই পুরো পৌর এলাকায় ব্যাপকভাবে মশক নিধন অভিযান পরিচালিত করা করার সিদ্ধান্ত নেয়া হয় ওই সভা। পৌরপরিষদের মাসিক সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসে প্রথম দিনে হতেই মশক নিধন অভিযান শুরু করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাশ জানান, প্রতিটি ওয়ার্ডে দুদিন ৪ টি করে টিম কাজ করবে। পর্যায়ক্রমে হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হবে। ৯টি ওয়ার্ডে কাজ শেষ হতে ১৮ দিন সময় লাগার কথা থাকলেও সরকারী বেসরকারী অফিস কম্পাউন্ডসহ পুরো মাসব্যাপীই এ অভিযান চলবে বলে জানান স্যানিটারী ইন্সপেক্টর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com