বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উত্তরের হাওরে লক্ষী বাওর সোয়াম ফরেষ্ট এর কাছে কুশিয়ারা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ টি মেশিন ও বিপুল পরিমান পাইপ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ মামুন খন্দকারের ভ্রম্যমান আদালত।
গতকাল শনিবার বিকাল ৩ টায় বানিয়াচং থানা পুলিশ ও তহশিলদার মোঃ মুজিবুর রহমানের সহায়তায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু খেকোরা পালিয়ে যায়।
ইউএনও মোঃ মামুন খন্দকার জানান ঐতিহ্যবাহী কুশিয়ারা নদী থেকে বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তুপ করে রাখছিল একটি মহল। খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি। মেশিনগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি পদপে নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com