বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী ইজতেমা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পাইকপাড়ায় আখেরী মোনাজাতের মাধ্যমে ও হাজারো মুসল্লীর অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী ইজতেমা। গতকাল শনিবার বেলা ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক। মোনাজাতের পূর্বে হেদয়াতের বয়না পেশ করেন কাকরাইলের মুরুব্বী মাওলানা জিয়া বিন কাসেম। মোনাজাতে অংশগ্রহণের জন্য ফজরের নামাজের পর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লিরা জায়নামাজ নিয়ে ইজতেমা ময়দানে হাজির হন। মোনাজাতে হবিগঞ্জসহ দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত সম্পন্ন করা হয়। ইজতেমার মোনাজাত শেষে একটি বিদেশি জামাত, ৫টি চিল্লার জামাত, একটি মাস্তুরাতসহ চিল্লার জামাত, একটি বোবার জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হয়। জানা যায়, হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর মাঠে ইজতেমা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চান মুসল্লীরা। কিন্তু নিরপাত্তার শংকায় অনুমতি না দেয়ায় বাধ্য হয়েই পাইকপাড়া এলাকায় ইজতেমার আয়োজন করা হয়। মুসল্লীরা জানান, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের এই ইজেতেমা। আমরা এখানে ধমীয় রীতিনীতি অনুযায়ী নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও তসবিহ তাসকিলের মাধ্যমে সময় পার করেন মুসল্লিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com