সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

শচীন্দ্র কলেজে একুশে ফেব্রুয়ারি উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শচীন্দ্র কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাসহ পুষ্পস্তবক অর্পণ করা হয় ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ সজীব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গভর্নিংবডির সাবেক সদস্য রাখাল চন্দ্র দাস প্রমুখ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম, প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক গৌতম সরকার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- মো. শাহীন আলম ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা মাতৃভাাষা তথা মহান ২১ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। প্রভাষক মোহাঃ আব্দুল্লাহ্ ও লিপটন দাশের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ভাষা কুইজের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আহ্বায়কের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মিহির সরকার ও সঞ্চালনা করেন প্রভাষক রন্জু পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com