রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাতৃভাষা দিবসে হবিগঞ্জ জেলা বিএমএসএফ’র দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বাংলাদেশ মফস্ববল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ আছর হবিগঞ্জ কোর্ট মসজিদে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাওঃ মুফতী মুজিবুর রহমান ও মাওঃ খালিদ সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও আওয়াজ বিডির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, সদস্য সচিব একে কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল কাদীর, ডাক্তার শেখ এম এ জলিল, হবিগঞ্জ জার্নালের নির্বাহী সম্পাদক রহমত আলী, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, আমার সংবাদ চুনারুঘাট প্রতিনিধি মীর জামাল হোসেন, আব্দুল হান্নান ও রুবেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com