বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুরঞ্জিত দাসের বিবাহ সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৬ বা পড়া হয়েছে

বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী প্রাক্তন মেম্বার প্রয়াত সুশীল চন্দ্র দাস ও প্রয়াত পবিত্র রাণী দাসের পুত্র এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর একান্ত সহকারি সুধীর চন্দ্র দাস সুদীপ এর ছোট ভাই সুরঞ্জিত দাসের বিবাহ সম্পন্ন হয়েছে। গত ১৬ ফের্রুয়ারী কুমিল্লার চান্দিনা পৌরসভার রুপনগর (গনকখোলা) এলাকার বাসিন্দা স্বপন চন্দ্র দাস ও মন্ত্রনা রানী দাসের কন্যা সুম্মিতা রাণী দাস (মুক্তার) এর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরের অনামিকা কমিউনিটি সেন্টারে সুরঞ্জিত এর বৌ-ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৌ-ভাত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, বর ও কন্যার আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। নব দম্পতির উজ্জল ভবিষ্যত কামনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com