বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শীর্ষ ডাকাত শিশু মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার শীর্ষ ডাকাত একাধিক ডাকাতি, চুরিসহ অন্যান্য মামলার পলাতক আসামী শিশু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ বানিয়াচং এর বালিখাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত শিশু মিয়াকে গ্রেফতার করে। শিশু মিয়া নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের মঈন মিয়ার পুত্র। ডাকাত শিশু মিয়ার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ২টি চুরিসহ অসংখ্য মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শীর্ষ ডাকাত একাধিক ডাকাতি, চুরিসহ অন্যান্য মামলার পলাতক আসামী শিশু মিয়াকে গ্রেফতার করতে বানিয়াচং উপজেলার বালিখাল এলাকায় অভিযান চালায়। অভিযানে শীর্ষ ডাকাত শিশু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত ডাকাত শিশু মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com