রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের কামড়ে গরু-ছাগলের মৃত্যু ॥ আক্রান্ত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে নিরীহ কৃষকের গাভী ও ছাগলের মৃত্যু সহ ২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২ জনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল সোমবার দুপুরে রূপসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রূপসপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী কৃষক বৈকুন্ঠ শীলের পুত্র শ্রী উপেন্দ্র শীলের ১টি গাভী গরু ও ১টি ছাগল, একই গ্রামের চঞ্চল চন্দ্র শীলের ১টি ও কমলপুর গ্রামের লালমোহনের ১টি, আশিষ দেবনাথের ১টি ছাগল কুকুরের কামড়ে মারা যায়। কুকুরকে ধাওয়া করলে কুকুরের কামড়ে আরো ২ জন লোক আক্রান্ত হয়। আক্রান্ত ২ জন হল- উপজেলার রূপসপুর গ্রামের সুভাষ শীল (২৫) ও জগদীশ শীল (৩০)। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। কুকুরের আতংকে রূপসপুর গ্রামের অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ইতিপূর্বে কখনো এলাকায় কুকুরের উপদ্রব দেখা যায়নি। ইদানিং এলাকায় অসংখ্য কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com