বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ শফিকুল ইসলামকে সভাপতি ও দেলোয়ার হোসাইন তারেককে সাধারণ সম্পাদক করে ভোটের মাধ্যমে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩টায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসি হল রুমে দুই বছর মেয়াদি ২০২০-২১ সালের নতুন কমিটি গঠন করা হয়ে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মনিরুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি, প্রচার সম্পাদক শাহরিয়ার শাহিন, অর্থ সম্পাদক মনির উদ্দিন ও প্রচার সম্পাদক অজয় দেব নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি আরিফ-আল হাসান। এ সময় ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতি, ঢাকাস্থ লাখাই যুব এসোসিয়েশন ও ঢাকাস্থ লাখাই ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com