সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

মাধবপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর বাজারে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল প্রায় ১১ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ ও ভূমি অফিসের লোকজন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে শাহপুর বাজারের পানি নিষ্কাশনের খালটি ভরাট করে প্রভাবশালীরা অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে সামান্য বৃষ্টি হলে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মসজিদ ও বাজারের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে আটকে জলাবদ্ধতার সৃষ্টি হতো।
উপজেলার সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার বলেন, সরকারি জায়গায় খাল ভরাট করে যারা পানি নিষ্কাষনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তাদের উচ্ছেদ করা হয়েছে। অচিরেই খালটি খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com