বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভালবাসা দিবসে শহরে তরুণ তরুণীদের উপচেপড়া ভীড় শতাধিক মোবাইল চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে হবিগঞ্জের নিউফিল্ডে আয়োজিত বানিজ্য মেলায় তরুণ তরুণীদের উপচে পড়া ভীর ছিল। তবে মেলা থেকে শতাধিক মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, ইভটিজিংয়ের অভিযোগে দুই বখাটেকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার বিশ্ব ভালবাসা ও পহেলা ফাল্গুন উপলক্ষে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত তরুণ তরুণীসহ অন্যান্য পেশাজীবির মানুষের উপচে পড়া ভীর ছিল। অনেকে মেলায় প্রিয় জনকে ফুল দিতে দেখা গেছে। আবার অনেক বখাটেরা তরুণীদের উত্ত্যাক্ত করে। সন্ধ্যার পর থেকে প্রায় ১শত মোবাইল চুরি হয়েছে বলে অনেকেই সদর থানায় অভিযোগ ও জিডি করেন।
এদিকে, মেলায় ভীড় থাকার কারণে বেবিস্ট্যান্ড ও কলেজ রোড এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। অনেকেই ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে দাড়িয়ে থাকেন।
তবে মেলা কমিটি সূত্র জানা গেছে আজ শনিবার দিন থেকে রাত পর্যন্ত চলবে। রাতের র‌্যাফেল ড্র’র মাধ্যমে মেলাটি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে। তবে যদি কোন অনুমতি পাওয়া যায় তা হলে মেলার তারিখ আরো বৃদ্ধি করা হতে পারে। এ ব্যাপারে সদর থানার ওসি মাসুক আলী জানান, অনেকেই ফোন করে মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে। সদর থানা থেকে পুলিশও পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com