বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীমঙ্গলের কমিটির পরিচিতি সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার শাখা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা প্রেসক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি শ্রীমঙ্গল শাখার কমিটি গঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখায় রজতশুভ্র চক্রবর্তীকে সভাপতি, সাজন আহমেদ রানাকে সাধারণ সম্পাদক এবং কাউছার আহমেদ রিয়নকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক জয় বার্তা পত্রিকার সম্পাদক বঙ্গ কবি লুৎফর রহমানসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com