মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে ইউপি সদস্য অরুণ দাশ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ইউপি সদস্য অরুণ দাশকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা, ক্ষোভ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। সংবাদপত্রে প্রদত্ত এক যৌথ বিব”তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট নলিনী কান্ত রায় নিরু ও সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায় বলেন, হত্যকান্ডে ৩ দিন পার হয়ে গেলেও খুনীরা গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবারসহ এলাকাবাসির মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে খুনীদের আইনের আওতায় নিয়ে আসাসহ ঘটনাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত না হয় এবং কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে প্রশাসনের প্রতি জোরদাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com