বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চীনদেশে করোনা ভাইরাস হবিগঞ্জে ফলের দাম বৃদ্ধি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চীনে করুনা ভাইরাস সংক্রমণের ঘটনায় হবিগঞ্জ শহরে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে অনেক বেশী দামে বিভিন্ন জাতের ফল বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা ফল কিনতে হিমশিম খাচ্ছেন। গতকাল সরজমিনে শহরের চৌধুরীবাজার, থানার মোড়, শায়েস্তানগর বাজার, বেবীষ্ট্যান্ডসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, দোকান ও ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি করে এক শ্রেনীর ব্যবসায়ীরা আপেল ১০০ টাকার স্থলে ১৬০-১৮০ টাকায়, কমলা ১১০ টাকার ¯’লে ১৫০-১৬০ টাকায়, সাদা আঙ্গুর ২০০ টাকার স্থলে ৩০০ টাকায়, কালো আঙ্গুর ৩০০ টাকার স্থলে ৪০০ টাকা, মালটা ১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, মিষ্টি বড়ই ৫০ টাকার স্থলে ৮০-১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। গতকাল দুপুরে শহরের সার্কিট হাউজ সড়কে সদর উপজেলার রাজিউড়া গ্রামের বিলাল মিয়া নামে এক যুবক হাসপাতালে রোগীর জন্য ফল কিনতে এসে চড়া দাম দেখে হতাশা প্রকাশ করেন। এ ব্যাপারে সুহেল মিয়া নামে এক ফল ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপেল মালটা কমলাসহ বেশ কিছু ফল চীনদেশ থেকে আমাদের দেশে আসে। সম্প্রতি ওই দেশে করুনা ভাইরাস দেখা দেয়ায় ফল না আসায় দাম বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com