শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ ৭ ফেব্রুয়ারী শুক্রবার দৈনিক ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর পিতা নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৯ তম মৃত্যু বার্ষিকী। ২০০১ সালের ১১ ফেব্রুয়ারী গণভবনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন উপলক্ষ্যে আজকের দিনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় যোগদান করেন। সভা শেষে ফেরার পথে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরীর বাস ভবনে যান। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। হযরত শাহ মজলিশ আমিন (র) ১৩তম বংশধর সমাজ সেবক সামাজিক ন্যায় বিচারক মরহুম আব্দুল মতিন চৌধুরী একাধারে নবীগঞ্জ জে.কে সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, নবীগঞ্জ উপজেলা তাফসীর কমিটির সভাপতি, জুয়া-যাত্রা হাউজিসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ নির্মূল কমিটির সভাপতি ছিলেন। মরহুম আব্দুল মতিন চৌধুরীর ১৯তম মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ জুম্মা স্থানীয় চরগাঁও বায়তুর রব মসজিদসহ মরহুমের নিজ গ্রাম চরগাঁওয়ের ৩টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহিন চৌধুরী, রাজু চৌধুরী, লিজা চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, রেজা আহমেদ চৌধুরী, সাজু আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com