রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ দক্ষ সংগঠন-শেখ মোঃ সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ সুদক্ষ সংগঠন। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব তখনই হবে যখন প্রতিটি পরিবার এই সকল অপরাধের কুফল সম্পর্কে অবগত হয়ে ব্যবস্থা নিবেন। এই পরিবারের মুল চালিকা শক্তিই হচ্ছে “মা”। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন- একজন মা’ই পারেন তার স্বামী, সন্তানদের সঠিক পথ দেখাতে তাঁর আপন মহিমা ও মমতা দিয়ে। তিনি আরো বলেন-মায়েদের সাথে কথা বলতে পেড়ে অনেক ভাল লাগছে। কিছু সামাজিক বিশৃংখলাকারীর নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে পর্যাক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিশিষ্ট মুরুব্বী আব্দুর রব এর সভাপতিত্বে এবং আবু সালেহ্ পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ গোলাম আকবর চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আমীন, মোঃ সালেহ উদ্দিন, সলিমা তালুকদার, পরিতোষ সরকার প্রমূখ। উল্লেখ্য, পুলিশ সুপারের নির্দেশেই বানিয়াচং ও আজমিরিগঞ্জ এর “মা”দের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে আমাদের “মা” সমাবেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com