শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের ॥ ১১ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল এসআই ফারুক আহমেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদানসহ উক্ত ঘটনায় পুলিশ সদস্য আহত হওয়ার প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই আব্দুস ছত্তারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, রিয়াজ মিয়া (২০), নাজমুল হোসাইন (২১), আলমগীর (২২), নজরুল হোসাইন(২২), ফয়সল (১৯), সিজিল মিয়া(৫০), কুদরত আলী (৪৯), এখলাছ মিয়া (৩৫), নানু মিয়া (৩৬), আবু হাম্মাদ হাদী (২৪), পারভেজ (১৯)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায় উপজেলা চেয়ারম্যান, পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়েছে। বানিয়াচং সদরের দোয়াখানী ও প্রথম রেখ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুপুর দেড়টায় শুরু হওয়া গ্রাম্য দাঙ্গা একটানা সাড়ে পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকে। গত বুধবার রাতে দোয়াখানী গ্রামের ছামির উদ্দিন (৪৫) কে রাস্তায় মারপিঠ করে প্রথম রেখ গ্রামের নুর মিয়ার ছেলে দিলু মিয়া (২৬)। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর লোকজনের মধ্যে গতকাল এ ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com