মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৬২৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ ইব্রাহীম মিয়া, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অপু দাশ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ। মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানুরাগী জবা রায়, কাউন্সিলর শিউলি বেগম, আছমা আব্দুল্লাহ, এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, হাজী নুরুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক আলী হায়দার সেলিম, শুয়েব, সাজ্জাদুর রহমান সাজু , দেব যানি ধর বর্ষা, হালিমা খাতুন, হেলেনা খাতুন, ডালিম, লিটন প্রমুখ। মিলাদ ও মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান। দোয়া শেষে ১৯৩ জন শিক্ষার্থীদের হাতে পরীক্ষার বিভিন্ন সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com