মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৫৬৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিভিন্ন দোকান পাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দাউদনগর বাজারে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী রুকন মিয়ার দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার, প্রেসক্লাব রোডের বিলাল মিয়ার মুদিমালের দোকানে মেয়াদোত্তীর্ণ মাল থাকায় ১ হাজার, একই রোডে আরেকটি মুদিমাল দোকানে ৫শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকতা সুমী আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com