বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিদ খানকে বানিয়াচং প্রেসক্লাবের শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুল মজিদ খান বেসরকারি বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব কমিটির সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব এর সর্বস্তরের নেতৃবৃন্দ। গত শনিবার রাত ৯ টায় এমপি আব্দুল মজিদ খানের বাসভবনে গিয়ে মাননীয় এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ডাঃ ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান খলিল। প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক যুগভেরীর বানিয়াচং প্রতিনিধি আব্দুল হক মামুন, দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, দৈনিক তরঙ্গ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক সময়ের আলোর বানিয়াচং প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক প্রভাকর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, ডেইলী বাংলাদেশ টুডে’র বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন. সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম এর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক খোয়াই পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাহিদুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন ,বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান, ডেইলী বাংলাদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com