বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে অজ্ঞান অবস্থায় এক বিল্ডিং ঠিকাদার উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে আনোয়ার মিয়া (৪৫) নামে এক বিল্ডিং ঠিকাদারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে স্বাধীন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠন। সে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ডেওয়াতলা গ্রামের সারাজ মিয়ার পুত্র ও হবিগঞ্জ সদর থানার নতুন বিল্ডিং এর ঠিকাদার। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন নতুন ব্রীজ মিতালী কাউন্টারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে সে বাড়ী থেকে কর্মস্থলে আসার পথে পথিমধ্যে মিতালী গাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার অবস্থা আশংকাজনক হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অপর একটি সূত্রে জানায়, সরকারী কিছু টাকা আত্মসাত করার জন্য এ নাটক সাজাতে পারে ওই ঠিকাদার।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, বিষয়টি আমার জানা নেই, তবে কেউ অভিযোগ করে তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com