শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

ইকরামে ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরামে বাউলগান থেকে ফিরে আসা আনু মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আলফু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সকালে সুজাতপুর ফাড়িঁর ইনচার্জ মহিউদ্দিন সুমন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
স্থানীয়রা জানান, ২ বছর আগে একই গ্রামের সুলেখা আক্তার নামে এক মহিলাকে বিয়ে করলে তাদের কোল জুড়ে সুফিয়া আক্তার নামে এক কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি সুলেখা তার পিত্রালয়ে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাতে ইকরাম ফকির বাড়িতে বাউল গানের আসর ছিল। সারা রাত বাউল গান উপভোগ করে ভোর রাতে আনু রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকা-ডাকি করে। পরে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com