বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটের মুড়ারবন্দ দরগা’র ৬৯৯তম ঐতিহাসিক ওরস শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৯৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালা (রঃ) সহ ১২০ আউলিয়ার মাজার শরীফের ঐতিহাসিক পবিত্র ওরস মোবারককে উপলক্ষ্যে দরগাহ প্রাঙ্গন ও আশপাশের এলাকা সাজানো হয়েছে দৃষ্টি নন্দন রূপে।
প্রতিবছরের ন্যায় সোমবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে দরবার শরীফের ৬৯৯তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের সাথে আনসার, গ্রাম পুলিশ সহায়তা করবে বলে জানা গেছে। বাড়তি নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, জুয়া খেলা থেকে শুরু করে অশ্লীল কোনো কিছুই চলবে না পবিত্র ওরস মোবারকে। দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের শক্ত হাতে দমন করবে থানা পুলিশ। মাজারের পবিত্রতা রক্ষা ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে কয়েকদিন আগে থেকেই সাদা পোশাকে মাঠে কাজ করছে পুলিশ। কেউ নাশকতা যাতে সৃষ্টি না করতে পারে, এদিকে আমাদের কড়া নজর রয়েছে। মাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যারা নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
ওরস উপলক্ষ্যে ৩দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে বুধবার ১৫ জানুয়ারি।
মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশতি জানান, “প্রতি বছরের ন্যায় এবারো যাতে শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন হয়, এজন্য আমরা সকল কর্মকান্ড সম্পন্ন করেছি। আশা করছি, ভক্ত আশেকানের উপস্থিতিতে এবারের ওরস সফল ও সার্থক হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান হতে জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে ৬৯৯তম ওরস মোবারকে আসছেন।
প্রসঙ্গত, হযরত শাহজালাল (রঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব তরফ বিজয়ী সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ নাসির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪খ্রিস্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন।
তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য কিন্তু তার সঙ্গী-সাথীরা এ আদেশ কেউ মানেনি। শরীয়তের বিধানমতে মাজার উত্তর-দক্ষিণে দাফন করা হয়। দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়ার সাথে সাথে অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিম দিকে ঘুরে যায়। তার মাজার এখনো পূর্ব-পশ্চিমেই রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com